জাতীয় পরিবেশ পদকজয়ী মনির হোসাইনকে ঘিরে পরিবেশকর্মীদের মিলনমেলা
জাতীয় পরিবেশ পদকজয়ী মনির হোসাইনকে ঘিরে পরিবেশকর্মীদের মিলনমেলা
জাতীয় পরিবেশ পদক–২০২৫ অর্জনের অসামান্য সম্মান লাভ করায় আমাদের সবার প্রিয় নদী বন্ধু মোহাম্মদ মনির হোসেন-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আমরা আজ একত্রিত হয়েছি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অডিটরিয়াম প্রাঙ্গণে৷ আমরা বিশ্বাস করি, তাঁর এই সম্মান আগামী প্রজন্মকে নদী ও পরিবেশ সংরক্ষণে আরও দায়িত্বশীল ও সক্রিয় হতে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুস সালাম, সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মুকিত মজুমদার বাবু৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগ৷ প্রফেসর ড. কামরুজ্জামান মজুমদার৷ স্বাগত বক্তব্য রাখেন এইচ এম সুমন চেয়ারম্যান পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ইআরপিডিএফ বাংলাদেশ
Search
Recent Posts